
প্রকাশিত,০৩, সেপ্টেম্বর,২০২১
সোহাগ হোসেন বেনাপোলঃ
যশোরের শার্শা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের সাধারন মানুষ ইস্রাফিল হত্যার কঠিন বিচারের দাবীতে মিছিল ও মানববন্ধন পালিত করে।শার্শা থানায় ৮জনের নামে মামলা দায়ের হয়।তিন আসামি মর্জিনা,মোশারফ ও নুরে আলম আটক হলেও অন্য আসামি মেহেদি,বোমা আজিজ,আসাদুল,মইনুর,আমিনুর এদের কে দ্রুত আটক করে বিচারে কাটগড়ায় আনার প্রশাসনের প্রতি জোর দাবী করেন।
শুক্রবার(৩সেপ্টেম্বর) বিকাল ৪টার সময় কাশিয়াডাঙ্গা মাঝের পাড়া বাজারে মানববন্ধন শেষে বাজার প্রতিবাদ মিছিলের মাধ্যমে শেষ হয়।এ প্রতিবাদ ও মানববন্দনে গ্রামের হাজারো জনতা অংশ গ্রহন করে।মানববন্ধনে অংশ গ্রহনকারিরা সকলে হত্যার সাথে জড়িত আসামিদের আটক ও ফাঁসি জোর দাবী করেন।এ হত্যাকান্ডে আটক এবং বাকি জড়িত আসামিদেকে দ্রুত খুজেবের করে আইনের আওতাই আনার জন্য প্রশাসনের জোর দৃষ্টি দাবী করে।
উল্লেখ্য,গত ২৭ আগস্ট রাতে বাড়ি থেকে বাহির হয় ইস্রাফিল। তার কোন সন্ধান না পেয়ে২৯ আগস্ট স্বজনরা শার্শা থানায় একটা নিখোঁজ ডায়েরি করেন। বিষয়টি জেলা গোয়েন্দা ডিবি পুলিশের শরণাপন্ন হই। এক পর্যায়ে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ সমন্বয়ে সন্দেহ ভাবে অনুসন্ধান করে হত্যার সাথে জড়িত থাকার দায়ে এক নারী সহ তিনজনকে আটক করা হয়।আটকৃতদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে তাকে হত্যা করে উলাশী কাশিয়াডাঙ্গা দুর্গম জঙ্গলে কবরস্থানে মাটি চাপা দিয়ে পুঁতে রেখেছেন।৫দিন পরে সেখান থেকে অর্ধ গলিত লাশ উদ্ধার করে পুলিশ।
প্রেরকঃসোহাগ হোসেন
বেনাপোল যশোর
৩/৯/২১


