print news || Dailydeshsomoy

প্রকাশিত,০১, সেপ্টেম্বর,২০২১

হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামে ০১সেপ্টেম্বর সকাল১১ টায় মন্জু মিয়াঁ তার স্ত্রী রিনাকে দাঁড়ালো দা, দিয়ে কুপিয়ে রক্তাক্ত করার ঘটনা ঘটেছে।
হাসপাতলে আনয়নকারী আহত রিনার, দেবর আব্দুল করিম বলেন, সকাল ১১ টার দিকে ভাবির সাথে আমার বড় ভাই মন্জু মিয়াঁ কথা কাটাকাটি নিয়ে ঝগড়ার সৃষ্টি হয়, এক পর্যায়ে মন্জু মিয়াঁ ঘরে থাকা দা, হাতে নিয়ে ভাবিকে এলোপাতাড়ি কোপাতে থাকে, রক্তাক্ত অবস্থায় ভাবি মাটিতে লুটিয়ে পড়লে বাড়ির লোকজন দৌড়ে এসে ভাবিকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডাক্তার দেলোয়ার হোসেন জানান, রোগীর দুই পায়ে হাতে মাথায় আঘাত করায় পর্যাপ্ত রক্তক্ষরণ হয়েছে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রোগীকে ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ রিপোর্ট প্রকাশ পাওয়া পর্যন্ত রোগীকে ময়মনসিংহমেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাচ্ছে বলে জানা গেছে।