
প্রকাশিত, ১১-১১-২০২০
আকাশ মার্মা মংসিং বান্দরবানঃ
বান্দরবানে রুমা উপজেলার সম্প্রীতি ফুটবল টুনার্মেন্টের ঈম্মুয়েল স্পোর্টিং ক্লাবের সর্মথকেরা কমিটির সাথে আইন অমান্য করে খেলোয়াড়দের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করার অপরাধে দন্ডবিধি আইনের ২৯১ ধারা অনুযায়ী যাহার মামলা নং-৪৮,৪৯ ও ৫০/২০২০ নগদ ৩ হাজার টাকা করে ৩জনকে ৯হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়ামিন হোসেন।
আজ৷(১১ নভেম্বর) বুধবার সকালে উপজেলা চেয়ারম্যান কার্যালয়ে এক আলোচনা সভায় টুনার্মেন্টে উপদেষ্টামণ্ডলী সিদ্ধান্ত মোতাবেক বিশৃঙ্খলাকারীদের এ জরিমানা করা হয়।
লঙ্ঘনকারীরা হলো ইডেন রোডে জোয়াম বম এর ছেলে লালকাপখুম বম(২৪), চমলিয়াম বম এর ছেলে জোহান বম(৩৩) ও সাপলিম বম এর ছেলে পাখুং বম(৩৩)।
এ সময় উপস্থিত ছিলেন,টুনার্মেন্টে উপদেষ্টা উপজেলা পরিষদে চেয়ারম্যান উহ্লাচিং মারমা, নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেন, পুরুষ ভাইস চেয়ারম্যান থাংখামলিয়াম বম,সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আজিজ, এস আই মোঃ আব্দুল্লাহ, টুনার্মেন্ট কমিটির সভাপতি মংমং মারমাসহ আরো অনেকে।
রুমা সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের কমিটির সাধারন সম্পাদক লালঠাংজুয়েল বম বলেন, সম্প্রীতি ফুটবল টুনার্মেন্ট আগামী বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকালে খেলা পুনরায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। খেলার ২.৩০ মিনিটে প্রথম ম্যাচে অংশগ্রহণ নিবেন বেথেল পাড়া স্পোর্টিং ক্লাব বনাম রিভার প্লেট স্পোর্টিং ক্লাব।
তিনি আরো বলেন – এবার থেকে রুমা সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তা জন্যে সিভিল পোশাকধারী গোয়েন্দাসহ আইনশৃঙ্খলা যৌথ বাহিনীরা কাজ করবেন।
উল্লেখ্য, ঈম্মুয়েল ক্লাব এবং ইয়ং স্টারকে টুনার্মেন্ট থেকে বাতিল করা হয়েছে।


