print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৫, আগস্ট,২০২১

হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন, নিগুয়ারী ইউনিয়নের চাকুয়া গ্রামে সকাল ১১টায়, মোঃ ইসাহাকআলীর বাড়িতে ইসহাক ঢালি কর্তিক নিজ সন্তান কে কুপিয়ে রক্তাক্ত করার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী আহতের চাচা সূত্রে্, জানাযায়
মোঃ শারফুল ইসলাম(৩০) আজ সকালে নিজ বাড়িতে তার বাবার সাথে গোয়াল ঘরের গরুর ময়লা পরিষ্কার নিয়ে কথা কাটাকাটি হলে তার বাবা মোহাম্মদ ইসহাক ঢালি,ও তার ছোট ছেলে আশরাফুল( ২৫)কে নিয়ে বড় ছেলে শারফুল কে বেদম মারধর করে,।
আহতের চাচা জানান পাশে আমার বাড়ি ওদের বাড়িতে গেট থাকায় আমরা বাড়িতে ঢুকতে পারিনি কিন্তু অনেক চিৎকার চেঁচামেচি শুনতে পাই। এক পর্যায়ে চিৎকার-চেঁচামেচি থেমে যায়। বিষয়টি আমি এলাকার মেম্বার কে অবহিত করি, এবং এলাকাবাসী বলাবলি করতে থাকে ছেলেটা কি মরে গেছে ? তিন থেকে চার ঘণ্টা সময় পেরিয়ে গেলেও কোনো সাড়াশব্দ না পেয়ে এলাকাবাসী মেম্বারকে তাদের বাড়িতে নিয়ে আসলে আহতের বাড়িতে ঢুকতে বারণ করে, একসময় তার মা বলে ওকে হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।
কিন্তু এলাকাবাসীর দাবিতে মেম্বার বলেন যেখানে মারামারি হয়েছে আমি সেই স্থান দেখতে চাই। এতেই স্পষ্ট হয় যে বাবা তার ছেলেকে মেরে ঘরের মধ্যে লুকিয়ে রেখেছে।
মেম্বার ও এলাকাবাসী থানা পুলিশকে জানালে পাগলাথানা পুলিশ এসে গুরুতর আহত রক্তাক্ত অবস্থায় শারফুল কে উদ্ধার করে এবং আহতের মা ও এলাকাবাসীর সহায়তায় চিকিৎসার জন্য গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তব্যরত চিকিৎসক জানায় আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক তাই তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পাগলা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদ ঘটনার সত্যতা স্বীকার করেন।

দেশ সময়/আয়নাল ইসলাম