print news || Dailydeshsomoy

প্রকাশিত,২২, আগস্ট,২০২১

হানিফ খান স্টাফ রিপোর্টার ্

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের রাওনা গ্রামে শিবগঞ্জ বাজার সংলগ্ন রাস্তার পাশে রেজিস্ট্রি সাফকাওলা জমিনের উপর জমির মালিক আজিজুল ওরফে আজিদ ঘর নির্মাণকালে শনিবার দুপুরে বিক্রেতা সোরহাব উদ্দিন বাধা প্রদান করে ও সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে,ও সরেজমিনে জানা যায়, মোঃ আজিজুল ইসলাম ওরফে আজিদ বহুদিন পূর্বে সোহরাব উদ্দিন এর কাছ থেকে জমি ক্রয় করে ভোগ দখল করে আসছে।

গত শনিবার দুপুরে রাস্তার পাশে জমির মালিক আজিদ নতুন করে ঘর নির্মাণ করতেছিল, চলমান ঘর নির্মাণ কাজে হঠাৎ করে সোহরাব উদ্দিন বাধা প্রদান করে এবং বলে এখানে আমার জমি রয়েছে।
এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ই একসময় সংঘর্ষ বেধে যায়। পূর্বে থেকেই প্রস্তুতি নেওয়া সোহরাব উদ্দিন, জুনায়েদ সহ দলবল নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে আজিজুল ইসলাম কে মাথায় আঘাত করলে রক্তাক্ত অবস্থায় আজিজুল মাটিতে লুটিয়ে পড়ে।
অবস্থায় এলাকাবাসী ছুটে আসলে সোহরাব উদ্দিন গং দৌড়ে পালিয়ে যায়।
রক্তাক্ত আহত অবস্থায় আজিজুল ইসলাম কে এলাকাবাসী উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। কর্তব্যরত ডাক্তার চিকিৎসার্থে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজিদ কে ভর্তি করেন।
আজিজুল ইসলাম ওরফে আজিদ বর্তমানে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

নাম না প্রকাশের শর্তে এলাকাবাসী বলে বর্তমান সময়ে জমা জমির দাম বৃদ্ধি পাওয়ায়, সোহরাব উদ্দিন আজিজুলের কাছে অতিরিক্ত টাকা দাবি করেন। আজিজুল টাকা না দেওয়ায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জমির মালিক থানায় একটি অভিযোগ দায়ের করেছ, এবং
আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে প্রশাসনের সু- দৃষ্টি কামনা করেন।

গফরগাঁও থানা অফিসার ইনচার্জ অনুকূল সরকার বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।