print news || Dailydeshsomoy

প্রকাশিত,২১, আগস্ট,২০২১

হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় গফরগাঁও ইউনিয়নের উথুরি শিববাড়ি বাজার এলাকায় বোবা প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

এলাকাবাসী ও সরেজমিনে জানা যায় উথুরি শিববাড়ি গ্রামের প্রবাসী মোঃ তাজউদ্দীনের মেয়ে সুমাইয়া ( ১৫) বোবা প্রতিবন্ধী মেয়ে গত ২০/০৮/২০২১ সকালবেলা দুশ্চরিত্রাধর্ষক মুদির ব্যবসায়ী রতন মিয়া (৫২) এর দোকানে কিছু কিনতে গেলে অবুঝ বোবা প্রতিবন্ধী কে দোকানের ভিতর নিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ধর্ষিতা সুমাইয়াকে গণমাধ্যমকর্মীরা জিজ্ঞেস করলে বোবা প্রতিবন্ধী অঙ্গভঙ্গি দিয়ে রতন মিয়া ধর্ষণ করেছে বুঝায় এবং আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়।

ধর্ষিতা প্রতিবন্ধী সুমাইয়ার গার্জিয়ান বিষয়টি ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের অবগত করলে তারা বলেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য।
পরে সুমাইয়ার মা থানায় অভিযোগ করলে দুশ্চরিত্র ঘাটের মড়া অসাধু রতন মিয়াকে থানা পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।

এ ব্যাপারে গফরগাঁও থানা অফিসার ইনচার্জ অনুকূল সরকার বলেন অভিযোগের ভিত্তিতে রতন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।