
প্রকাশিত,২০, আগস্ট,২০২১
গফরগাঁও প্রতিনিধিঃ
গফরগাঁও উপজেলা প্রেসক্লাবের নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২০ আগস্ট ২০২১ শুক্রবার বিকাল ৪টা হতে, সন্ধ্যা৬টা পর্যন্ত উপজেলা প্রেসক্লাব কার্যালয় , সামাজিক দূরত্ব বজায় রেখে আলোচনা সভা অনুষ্ঠিত,।
প্রতিবারের মতো এবারও কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।
উপজেলার বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া ও অনলাইন পোর্টালের সাংবাদিকবৃন্দ সহ ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবী শ্রেনির উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা প্রেসক্লাবের সভাপতি, আয়নাল ইসলাম, মাসিক সভায় আগত অতিথিদের শুভেচ্ছা জানান। অনুষ্ঠানের শেষে মোনাজাতে বৈশ্বিক মহামারি কোভিড-১৯ সহ সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রেহাই পেতে মহান আল্লাহতালার কৃপা কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।


