
প্রকাশিত,১৮, আগস্ট,২০২১
হানিফ খান স্টাফ রিপোর্টার ্
ময়মনসিংহের গফরগাঁও পৌর এলাকায় কলেজ ঘাট সংলগ্ন ব্রহ্মপুত্র নদ হইতে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে গফরগাঁও থানা পুলিশ।
গফরগাঁও থানা অফিসার ইনচার্জ অনুকূল সরকার, বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন নদীতে লাশ ভাসতে দেখে প্রত্যক্ষদর্শিরা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।
লাশের গায়ে পাঞ্জাবি ও লুঙ্গি পরা ছিল।
লাশের গায়ে কোন জখমের চিহ্ন পাওয়া যায়নি তবে ধারণা করা হয় মৃতদেহ দুই তিন দিন পূর্বের।
পুলিশ জানায় লাশের ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দেশ সময়,/আয়নাল ইসলাম.


