
প্রকাশিত,১৭, আগস্ট,২০২১
মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ
বাংলাদেশ পুলিশের প্রথম প্রতিজ্ঞা চল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে। আর এই স্লোগানকে বাস্তবায়ন করার লক্ষ্যে নেত্রকোণা জেলার সু্যোগ্য পুলিশ সুপার(এসপি) আকবর আলী মুন্সীর দিক-নির্দেশনায় জেলা পুলিশ এবং থানাভিত্তিক পুলিশ বাহিনী দিন-রাত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মাদকের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিতায় আজ নেত্রকোণা জেলার বারহাট্রা থানার গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক-সম্রাজী ললিতা তার স্বামী সেলিম,আলামিন এবং আ:জলিল নামে ৪ মাদক-ব্যবসায়ী কে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা জেলার ডিবির চৌকস টিম এস আই খন্দকার আল-মামুন,এস আই মো: সোহাগ,এস আই উত্তম কুমারের নের্তৃত্বে ৪৩০ পিসত ইয়াবা,১০ গ্রাম হেরোইন এবং ১৫০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেন। এ প্রসংগে নেত্রকোণা জেলার বিচক্ষণ ডিবির ওসি এটিএম মাহমুদুল হকের সংগে কথা হলে তিনি জানান, মাদক সহ ৪ জন মাদক-ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স করবো ইনশাআল্লাহ, আমাদের এসপি স্যারের কড়া হুসিয়ারি মাদকের ব্যাপারে কোন ছাড় নেই। আমাদের অভিযান সারা জেলায় অব্যাহত থাকবে।


