
প্রকাশিত,১৫, আগস্ট,২০২১
আল মাহমুদ স্টাফ-রিপোর্টার ঃ
উল্লাপাড়া উপজেলার ৪নং বড় পাঙ্গাসী ইউনিয়নে যথাযথ মর্যাদায় ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
রবিবার সকাল ১১ ঘটিকায় অত্র ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে আলোচনা সভা ও বিশেষ মিলাদ মাহফিলের আয়োজন করেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সন্মানিত সভাপতি জনাব মোঃ হুমায়ূন কবির লিটন ।
এ সময় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সন্মানিত সভাপতি জনাব মোঃ হুমায়ূন কবির লিটন, সাধারণ সম্পাদক জনাব মোঃ মজনু মন্ডল,সাবেক সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ আলী,৫নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব বজলার রহমান বাপ্পি,৬নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব আবুল কালাম আজাদ,৮নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব মোন্নাফ আলী, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ জনাব শহিদুল ইসলাম, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি জনাব বেলায়েত হোসেন বেলাত,ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জনাব রেজাউল করিম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জনাব মোঃ নাঈম হাসান সজিব, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব রিপন আহম্মেদ সহ ইউনিয়ন আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের সকল নেতা-কর্মী ।


