print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৫, আগস্ট,২০২১

মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ

সারা দেশের ন্যায় নেত্রকোণা জেলায় পালিত হচ্ছে জাতীয় ১৫ই আগস্ট। যথাযথ মর্যাদায় শ্রদ্ধা সহিত পালন হচ্ছে জাতীর পিতা সহ স্ব-পরিবারকে নৃশংসভাবে হত্যার সেই ভয়াল ৭৫’১৫ই আগস্ট। আজ সকালে মোক্তারপাড়া মুক্তমঞ্চ মুরালে জাতীর পিতার প্রতি অতল শ্রদ্ধা এবং পুস্পস্তবক অর্পণ করেন নেত্রকোণা জেলার সম্মানিত পুলিশ সুপার আকবর আলী মুন্সী।

এ সময় উপস্তিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) ফখরুজ্জামান জুয়েল,অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) মো: মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) মো: আলামিন হোসাইন,অতিরিক্ত পুলিশ সুপার(সার্কেল) মোর্শেদা আক্তার সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা গণ। ভয়াল ১৫ই আগস্ট ১৯৭৫ সাল প্রসংগে এসপি আকবর আলী মুন্সী বলেন, ১৫ই আগস্ট এক ভয়াল কালো অধ্যায় ও কলংকময়।

ঘাতকের গুলিতে পিতা মুজিব সহ স্ব-পরিবারকে নৃশংসতা ভাবে হত্যা করে। ওরা ভেবেছিল বাংলার স্থপতি শেখ মুজিবুর রহমানকে হত্যা করলেই মুছে যাবে মুজিবুরের নাম না তা কখনোই মুছবে না। জাতীর পিতা আছে আমাদের প্রত্যেকের অন্তরে।