
প্রকাশিত,০৮, আগস্ট,২০২১
এম এইচ লিপু মজুমদার ধর্মপাশা(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বিআরডিবি মিলনায়তনে করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত চারজন পল্লী উদ্যোক্তা সদস্যদের মধ্যে আট লাখ ৫০হাজার টাকার ঋণের চেক হস্তান্তর করা হয়েছে।
আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বিআরডিবির ধর্মপাশা উপজেলা কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএও) মো.মুনতাসির হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিআরডিবির সুনামগঞ্জ জেলার উপপরিচালক মোহাম্মদ রাশিদুল মামুন চৌধুরী।
অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা ভূমি কার্যালয়ের সহকারি কমিশনার (ভূমি) মো.রেদুয়ানুল হালিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা পঙ্কজ কুমার ভট্রাচার্য প্রমুখ।


