
শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিনে গভীর শ্রদ্ধা জানান নেত্রকোণার এসপি আকবর আলী।
মোঃ বাবুল নেত্রকোণাঃ
আজ ৫ই আগস্ট জাতীর পিতা শেখ মুজিবর রহমানের জৈস্ট্য পূত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিনে গভীর শ্রদ্ধা নিবেদন জানান নেত্রকোণা জেলার পুলিশ প্রধান সু্যোগ্য পুলিশ সুপার আকবর আলী মুন্সী।
জানা যায়,আজ সকালে নেত্রকোণার মোক্তারপাড়া মাঠে স্থাপিত স্মৃতি বেদীতে এসপি আকবর আলী মুন্সীর নেতৃত্বে পুস্পস্তবক অর্পন এবং গভীর শ্রদ্ধা নিবেদন করেন নেত্রকোণা পুলিশ প্রশাসন।
এ সময় উপস্তিত ছিলেন জান্নাত আফরোজ কমাড্যান্ট ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার নেত্রকোণা, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মো: ফখরুজ্জামান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার মো: মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) মো: আলামিন হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার মোর্শেদা খানম সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা গণ।


