
প্রকাশিত,০৫, আগস্ট,২০২১
জয়ন্ত দে, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
৫ আগস্ট বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের স্থাপিত অস্থায়ী প্রতিকৃতিতে প্রথমে জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ ও পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী ওই শ্রদ্ধা নিবেদন করেন। পরে পর্যায়ক্রমে সদর উপজেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থাসহ অন্যান্য ক্রীড়া সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।
শ্রদ্ধা নিবেদনকালে অন্যান্যের মধ্যে শেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদা ইসয়াসমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহমদ, ডিআইও-১ মো. আবুল বাশার মিয়া, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, অতিরিক্ত সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্তসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


