
প্রকাশিত, ০৯-১১-২০২০
ময়মনসিংহ জেলা প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে ট্র্লি ব্যাগের ভেতর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গৌরীপুর থানার গঙাশ্রম এলাকার কালভার্টের নীচ থেকে আজ ৯ নভেম্বর সকালে পুলিশ এই মরদেহ উদ্ধার করে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ সকাল আটটার দিকে নারীর মরদেহ উদ্ধার করে। উদ্ধার করা নারীর মরদেহে আঘাতের কোনো চিহ্ন নেই । মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নারীর পরিচয় জানাতে পারেনি পুলিশ।


