print news || Dailydeshsomoy

প্রকাশিত,৩০, জুলাই,২০২১

মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ

আজ ৩০,জুলাই, সকাল আনুমানিক ১১টার দিকে ত্রাণ বিতরণ করেন নেত্রকোণা জেলার সম্মানিত জেলা প্রশাসক কাজি মো: আবদুর রহমান।

সারাদেশে কোভিড১৯ কঠোর লক-ডাউন থাকায় নেত্রকোণা জেলার অটো-চালক এবং মিশুক চালক মাঝে প্রধানমন্ত্রী পক্ষে ত্রাণ দিয়ে সহায়তা করা হয়।

এ প্রসংগে জেলার মান্যবর জেলা প্রশাসক কাজি মো: আবদুর রহমান দেশ-সময় কে জানান, মানবিক প্রধানমন্ত্রী সম্মানিত শেখ হাসিনার নির্দেশনায় আমরা জেলা প্রশাসন সামাজিক দূরত্ব বজায় রেখে চন্দ্রনাথ বিদ্যালয় এবং আঞ্জুমান বিদ্যালয়ের মাঠে প্রায় ১ হাজারেও উপরে অটো-চালক এবং মিশুক চালকদের মাঝে সরকারের উপহার বিতরণ করি। তিনি আরো জানান, মান্যবর, সম্মানিত মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ক্রমেই ৩৩৩ খাদ্য-সামগ্রী এবং প্রতিনিয়ত জেলা-উপজেলায় সরকারের দেওয়া নিন্ম আয়ের মানুষ এবং গরীব অসহায়দের মাঝে ত্রাণ দেওয়া হচ্ছে এবং এই উদ্যোগ করোনা চলাকালীন অব্যাহত থাকবে। ত্রাণ বিতরণ সময় উপস্তিত ছিলেন জেলার অনন্যা অফিসারগণ, রেড-ক্রিসেন্ট সাধারণ সম্পাদক মোজেম্মেল হোসেন টুকু,সুধীজন এবং সাংবাদিকদ্বয়।