print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৯, জুলাই,২০২১

মনির হোসেন শাওনঃ

ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইন্জিনিয়ার্স,আইডিইবি এর উদ্যোগে গত ২৫ শে জুলাই ২০২১ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স ৪ বছরের স্থলে ৩ বছরে করার সিদ্ধান্ত প্রত্যাহার, সরকারি পলিটেকনিক সমূহের শিক্ষক সংকট দূরীকরণ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যা সমাধান, প্রকল্পভূক্ত শিক্ষকদের নিয়মিত করন, শ্রেণীকক্ষ ও ল্যাবরেটরী সংকট নিরসন সহ ৪ দফা দাবী আদায়ে জন্য আহবায়ক মোঃ বেলায়ত হোসেন ও সদস্য সচিব মোখলেছুর রহমান ভূঞা কে দিয়ে জেলা কমিটি গঠন করা হয়।

আইডিইবি,নরসিংদী জেলা’র সভাপতি প্রকৌশলী মুশফিকুর রহমান খান আঙ্গুর বলেন, ইঞ্জিনিয়ারদের দাবি আদায়ে অগ্রণী ভূমিকা রাখবে এই কমিটি।