
প্রকাশিত,২৮, জুলাই,২০২১
মোঃ বাবুল নেত্রকোণা ঃ
যখন সারা দেশে চলছে কঠোর লক-ডাউন আর এই সুযোগে মাদক কারবারিরা চালাচ্ছে ইয়াবা,গাঁজা সহ নানাবিধ মাদকের ব্যবসা।
কিন্তু নেত্রকোণা জেলা পুলিশেও থেমে নেই চালাচ্ছে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান। আজ সকালে নেত্রকোণা সদর এলাকায় জেলার গোয়েন্দা সেলের বিচক্ষণ এবং দক্ষ পুলিশ অফিসার এস আই ফরিদ আহমেদ এর ডিবি ফোর্স নিয়ে ১০ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।
এ প্রসংগে জেলা গোয়েন্দা সেলের অফিসার ইনচার্জ(ওসি) এ টি এম মাহমুদুল হক দেশ-সময় কে জানান, নেত্রকোণা জেলার পুলিশ প্রধান আমাদের অভিবাবক সুযোগ্য পুলিশ সুপার আকবর আলী মুন্সী স্যারের কঠোর নির্দেশনায় এবং সু্যোগ্য অতিরিক্ত পুলিশ সুপার আলামিন হোসাইন স্যারের তথ্য প্রযুক্তির সহযোগীতায় মাধ্যমে ব্রাম্মণবাড়িয়া আখাউড়া নূরপুর গ্রামের আ: লতিফ(৭০) এবং নেত্রকোণার নিশ্চিন্তপুর এলাকার রাব্বি মিয়া(২২) কে ১০ কেজি গাঁজা সহ গ্রেফতার করে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। তিনি আরো জানান, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। এসপি স্যারের কড়া নির্দেশ ইয়াবা, গাঁজা সহ যে কেউ ধরা পড়বে তাকে ছাড় দেওয়া যাবে না। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্তা নিতে হবে।


