
প্রকাশিত,২৭, জুলাই,২০২১
মোঃ বাবুল নেত্রকোণাঃ
গত এক মাসে নেত্রকোণা জেলায় করোনা আক্রান্ত হার অনেকটাই বেড়ে গেছে। এ পর্যন্ত করোনায় শনাক্ত হয়েছে ১৫৭৩ জন, মৃত্যু হয়েছে ৪৩ জনের,সুস্ত হয়েছেন ৬০১ জন এবং চিকিৎসাধীন রয়েছেন ১২৬৬ জন। জেলার সচেতন ব্যক্তি মহলের দাবী আমাদের অবাধে চলা-চল এবং সরকারী নির্দেশনা না মানার কারনেই ক্রমশই করোনা আক্রান্ত সংখ্যা এবং মারা যাচ্ছে। তাদের দাবী আমরা সকলেই নিজ দায়িত্ব থেকে নিজেদের সচেতন থাকতে হবে এবং প্রশাসনের সাথে চোর-পুলিশ না খেলে ঘরে থাকি এবং নিরাপদে থাকি। এ প্রসংগে নেত্রকোণা জেলার সিভিল সার্জন মো: সেলিম মিয়া জানান, নেত্রকোণা জেলায় ক্রমেই আক্রান্ত সংখ্যা বাড়ছে এবং এখন পর্যন্ত ৪৩ জন মারা গিয়েছেন। তিনি সবাইকে অনুরুধ করে বলেন অদৃশ্য এই ভয়ানক করোনা ভাইরাস থেকে মুক্তির উপায় অযথা ঘর থেকে বের না হওয়া, মাস্ক ব্যবহার করা,দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্য বিধি মেনে চলা। প্রয়োজনে ঘর থেকে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। তিনি আরো জানান, জ্বর, সর্দিকাশি হলেই আমাদের সংগে যোগাযোগ করুণ এবং কোভিড১৯ পরীক্ষা করুণ। পরিশেষে তিনি করোনা টিকা নেওয়ার জন্য পরামর্শ দেন।


