print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৭, জুলাই,২০২১

নিজস্ব প্রতিবেদক ঃ

অনিয়ম করলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কঠোর শাস্তির পেতে হবে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আপনি ভালো কাজের জন্য যেমন পুরস্কার পেয়েছেন, তেমনি কোনো অপকর্ম করলেও ক্ষমা নেই, কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন ও জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ যত বেশি সমৃদ্ধ হবে, আপনার স্বজনরা তত বেশি উন্নত জীবন কাটাবে। সেই চিন্তা নিয়েই দেশের জন্য কাজ করবেন।’