
প্রকাশিত,২৬, জুলাই,২০২১
মোঃকাউসার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের বন্দরে ১৫ মামলার পলাতক আসামি
আন্তঃজেলা ডাকাত দলের নেতৃত্ব দেওয়া শরাফত
হোসেন স্বপনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৫ জুলাই) বন্দর থানার উপ-পরিদর্শক
মোঃ শহিদুল আলম সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত স্বপনকে বন্দরের মদনপুরের আলি
হোসেনের ছেলে।
এ বিষয়ে বন্দর থানার উপ-পরিদর্শক মো.
শহিদুল আলম বলেন, ১৫ টির অধিক মামলার
পলাতক আসামি আন্তঃজেলা ডাকাত দলের
অন্যতম লিডার ডাকাত শরাফত হোসেন স্বপনকে
গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে।


