print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৬, জুলাই,২০২১

নেত্রকোনা জেলা প্রতিনিধি ঃ

১৯৭১ সালের ২৬ জুলাই এইদিন সকালে দুর্গাপুরের বিরিশিরি থেকে কলমাকান্দায় পাকহানাদার ক্যাম্পে রসদ যাবার খবর পান মুক্তিযোদ্ধারা। পরিকল্পনা অনুযায়ী কমান্ডার নাজমুল হক তারার নেতৃত্বে ৪০ জন মুক্তিযোদ্ধা তিনটি দলে বিভক্ত হয়ে নাজিরপুর বাজারের সকল প্রবেশ পথে অ্যাম্বুস করেন। দীর্ঘক্ষণ অপেক্ষার পর পাকহানাদার বাহিনী না আসায় তাদের অ্যাম্বুস প্রত্যাহার করেন।

ফেরার পথে নাজিরপুর কাচারির কাছে পাকহানাদার বাহিনী মুক্তিবাহিনীর ওপর অতর্কিত গুলি বর্ষণ শুরু করে। মুক্তিযোদ্ধারাও পাল্টা গুলি বিনিময় করতে থাকেন। এক পর্যায়ে এই সম্মুখ যুদ্ধে শহীদ হন সাত যোদ্ধা।

এই যুদ্ধে শহীদ যোদ্ধারা হলেন, নেত্রকোনার ডা. আব্দুল আজিজ, মো. ফজলুল হক, ময়মনসিংহের মুক্তাগাছার মো. ইয়ার মাহমুদ, ভবতোষ চন্দ্র দাস, মো. নুরুজ্জামান, দ্বিজেন্দ্র চন্দ্র বিশ্বাস ও জামালপুরের মো. জামাল উদ্দিন।

দিনটিকে স্মরণ করে শহীদদের শ্রদ্ধা জানাতে আজ সাত শহীদের মাজারে রাষ্ট্রীয় সম্মান জানান জেলা প্রশাসন, নেত্রকোণা পুলিশসহ সাধারণ জনতা।