
প্রকাশিত,১৫, জুলাই,২০২১
মানিকগঞ্জ প্রতিনিধি,
আজ১৫ জুলাই, কঠোর বিধিনিষেধ উঠে যাবার প্রথমদিন পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৫টি ফেরি দিয়ে চলছে যাত্রী ও যানবাহন পারাপার।
সড়ক মহাসড়ক ও ঘাট এলাকায় বাস-ট্রাকের কিছুটা চাপ থাকলেও ঘাট এলাকায় নেই পারাপারের ভোগান্তি।
ফেরি সচল এবং নদী শান্ত থাকায় পারাপারে ভোগান্তি নেই বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ মহা ব্যবস্থাপক মো: জিল্লুর রহমান।
তিনি জানান, ছোট বড় ১৫ টি ফেরি দিয়ে দূরপাল্লার বাস, জরুরি পন্য ও পশুবাহী ট্রাক পারাপার করা হচ্ছে। নাব্য সংকট না থাকায় ফেরি পারাপারেও অল্প সময় লাগছে। বর্তমানে পাটুরিয়া ঘাট এলাকায় কিছু পন্যবাহী ট্রাক আটকা থাকলেও বাসের চাপ নেই। বাস ঘাটে আসা মাত্রই পাড় হয়ে যাচ্ছে।
এদিকে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা কাজীরহাট নৌরুটে ৩৪ টি লঞ্চ চলাচল করছে। তবে, লঞ্চঘাটে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।