
প্রকাশিত,১২, জুলাই,২০২১
এম এইচ লিপু মজুমদার ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদর ইউনিয়নের বঙ্গবন্ধু মোড়ে করোনাভাইরাস সংক্রমণ রোধে বিভিন্ন শ্রেণি পেশার ৩০০জন নারী পুরুষের মধ্যে একটি করে মাস্ক, একটি সাবান ও একটি হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (১২জুলাই) দুপুরে ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মোজাম্মেল হোসেন রোকনের ব্যক্তিগত তহবিল থেকে এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তিনি নিজে উপস্থিত থেকে বিতরণ করেন। এ সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালকুদার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, অ্যাডভোকেট আবদুল হাই তালুকদার, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আজহারুল ইসলাম পি.কে, উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।#
১২.০৭.২০২১


