
প্রকাশিত,১২, জুলাই,২০২১
মোঃ হানিফ বিন রফিক,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বিনী শিক্ষা প্রতিষ্ঠান তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা,টঙ্গী গাজীপুর শাখার ছাত্রদের প্রতিনিধিত্বকারী সংগঠন তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ টাকসুর উদ্যোগে বৃক্ষ রোপন অভিযান’২১ উদ্বোধন হয়েছে। এবারের বৃক্ষ রোপন অভিযানের স্লোগান ছিল :
❝গাছ লাগাবো
গাছ বাঁচাবো
আমার সবুজ প্রাণ।
সবুজ সতেজ করবো এ দেশ
খোদার সেরা দান।❞
উদ্বোধনী অনুষ্ঠানের মাদরাসা চত্বরে গাছ লাগিয়ে পক্ষকাল ব্যাপী অভিযানের আনুষ্ঠানিক সূচনা করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন তা’মীরুল মিল্লাত ট্রাস্টের সেক্রেটারি, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ যায়নূল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গী, গাজীপুর শাখার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান। হ্যারিটেজ ফাউন্ডেশনের ব্যবস্থাপক হাফেজ রাশেদুল ইসলাম। কেন্দ্রীয় ছাত্র সংসদ টাকসুর ভিপি আব্দুল আলিম। মাদরাসার সিনিয়র শিক্ষকবৃন্দ। এবং কেন্দ্রীয় ছাত্র সংসদ টাকসুর অন্যান্য নেতৃবৃন্দ।


