print news || Dailydeshsomoy

প্রকাশিত,৬, জুলাই,২০২১

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ

নড়াইলে ৬ষ্ঠ দিনের কঠোর লকডাউন বাস্তবায়নে তৎপর আইনশৃঙ্খলা বাহীনির মধ্যে রয়েছে, সেনাবাহিনী,বিজিবি ও নড়াইল জেলা পুলিশের বিভিন্ন ইউনিট।আজ (৬জালাই) সকাল থেকে পৌরসভা সহ সকল থানা এলাকার কাচাঁ বাজার পরিদর্শন ও মাক্স বিতরণ করেন পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার)।

এ সময় আরো উপস্থিত ছিলেন,সহকারী পুলিশ সুপার (প্রবেশন) মোঃসোহানুর রহমান (সোহাগ),লোহাগড়া থানার ওসি মোঃআবু হেনা মিলন,সহ পুলিশ সদস্যবৃন্দ এবং ডিবি পুলিশের বিভিন্ন অফিসারগণ প্রমূখ।কাচাঁ বাজার পরিদর্শন কালে পুলিশ সুপার হ্যান্ডমাইক হাতে নিয়ে সকলকে ঘরে থাকতে অনুরোধ করেন।

জনসাধারণের উদ্দেশে তিনি আরো জানান,অপ্রয়োজনে কেউ ঘর থেকে বের হবেন না,অতি প্রয়োজনে ঘর থেকে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করবেন।৬ষ্ঠ দিনের লকডাউনে নড়াইল জেলা পুলিশের বিভিন্ন ইউনিট করোনা থেকে রক্ষা পেতে জনগণের মধ্যে প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করেন এবং জনসাধারণকে সচেতন ও মাস্ক পরার অভ্যাস করতে প্রতিনীয়ত জেলা পুলিশের মাস্ক বিতারণ।