
প্রকাশিত,৪, জুলাই,২০২১
মোঃ বায়েজিদ হোসেন গৌরিপুর প্রতিনিধিঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ৩ নং অচিন্তপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড রামচন্দনগর গ্রামের
জংলা পাড়া, সাধারণ মানুষের যাতায়াতের যে রাস্তাটি ব্যবহারযোগ্য ছিল সেটি গত দুই বছর পূর্বে অনুপযোগী হয়ে পড়ে।
সংশ্লিষ্ট বিষয়টি-
৩নং অচিন্তপুর ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, জনাব জাকির হোসেন জিয়ার নজরে আসে। তখন তিনি দ্রুত গতিতে, অল্প সময়ের মধ্যে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কারের উদ্যোগ দেন। রাস্তা সংস্কারের পাশাপাশি উক্ত পাড়ায় হেবজে খানাতে একটি টিউবয়েল দেন।
এসময় জাকির হোসেন জিয়া বলেন- আমি আগামী ৩নং অচিন্তপুর ইউনিয়নের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। আমি জানতে পারি এলাকাবাসী মাধ্যমে এই রাস্তাটি সংস্কার করা প্রয়োজন। তখন আমি এলাকাবাসীর সহায়তায় রাস্তাটি সংস্কার করতে সক্ষম হয়।
এতে এলাকাবাসী খুব খুশি।


