
প্রকাশিত,০২, জুলাই,২০২১
মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে সেনাবাহিনী,বিজিবি ও পুলিশের টহল যোঁদার,
লকডাউন ব্যস্তবায়নে জেলা প্রশাসন তৎপর রয়েছে।
আজ (২জুলায়) শুক্রবার সকাল থেকে লকডাউন বাস্তবায়নে নড়াইল জেলায় সেনাবাহিনী,বিজিবি ও পুলিশের টহল সহ ভ্রাম্যমাণ আদালতের বিভিন্ন টিম জনসাধারণ কে সচেতন করতে যোঁদার ভুমিকা পালন করছেন।লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসনের কঠোর ব্যবস্থ্যাপনায় নড়াইল জেলায় লকডাউন বাস্তবায়নে সর্বদা কাজ করে যাচ্ছে,নড়াইল জেলা প্রশাসন ও নড়াইল জেলা পুলিশ।এদিকে নিত্য প্রয়োজনীয় মালামাল কাঁচা বাজার,
মাছের বাজার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দেন,নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।কাঁচা বাজার,মাছের বাজার সকাল ৭টা থেকে দুপুর ১২টার পরে বন্ধ না করলে জেলা প্রশাসনের নির্দেশে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা সহ সচেতন করতে তৎপর রয়েছেন।ভ্রাম্যমাণ আদালতের বিভিন্ন টহল টিম জনসাধারণ কে সচেতন করতে এবং অপ্রয়োজনে বাড়ি থেকে বের না হতে ও স্বাস্থ্যবিধী মেনে চলতে কাজ করে যাচ্ছেন।
নড়াইল জেলার লোহাগড়া উপজেলা,কালিয়া উপজেলা ও নড়াগাতী উপজেলার মোড়ে মোড়ে রাস্তায় রাস্তায় লকডাউনের ব্যারিকেড বসিয়ে নড়াইল বাসিকে মহামারি করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে দিন রাত কাজ করে যাচ্ছেন।নড়াইলে চলছে আজ ৯ দিনের কঠোর লকডাউন।আজ শুক্রবার সকাল থেকেই জেলার বিভিন্ন স্থানে সেনাবাহিনীসহ বিজিবি ও পুলিশকে টহল দিতে দেখা গেছে।জেলায় আজ শুক্রবার ৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছে,মৃত্য হয়েছে একজনের।শনাক্তের হার ৩০ দশমিক ৪৮ শতংশ।নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিববুর রহমান স্বাক্ষরিত আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে, প্রজ্ঞাপনে বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে পরবর্তী ৭ জুলাই রাত ১২টা পর্যন্ত জেলার সর্বত্র কঠোর লকডাউন পালিত হবে।নড়াইলে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪৪ শতাংশ।জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে,আজ শুক্রবার করোনাভাইরাস সংক্রামণের নমুনা পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার শতকরা ৩০ দশমিক ৪৮ জনের,এ পর্যন্ত সুস্থ হয়েছে দুই হাজার ৯২ জন।আজ শুক্রবার পযর্ন্ত ৬৯৫ জন করোনায় আক্রান্ত।


