print news || Dailydeshsomoy

প্রকাশিত,০১, জুলাই,২০২১

নিজস্ব প্রতিনিধি গাজীপুরঃ

বাবার ভিটে থেকে উচ্ছেদ করে দেওয়ার অভিযোগ

জমিসংক্রান্ত বিরোধের জের ধরে হামলা, মারধর, ভাঙচুর ও লুটপাট করে এক বিধবা নারীর পরিবারকে উচ্ছেদ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বড়নল গ্রামের মৃত আমীর আলীর স্ত্রী বিনোয়ারা বেগম। গত দুই যুগ আগে স্বামী হারিয়ছেন। স্বামীর মৃত্যুর পর দুই ছেলে তিন মেয়েকে নিয়ে ঠাঁই মেলেনি স্বামীর বাড়িতে। শেষ পর্যন্ত নিজের বাবার ভিটা পার্শ্ববর্তী উপজেলা গফরগাঁওয়ের পাগলা থানার ডুবাইল গ্রামে বাবা মৃত আবু বক্কর সিদ্দিক মিস্ত্রীর বাড়িতে আশ্রয় দেন বিনোয়ারা বেগমের পিতা আবু বক্কর ছিদ্দিক। দীর্ঘদিন যাবত থাকার পর বিনোয়ার পিতা মারা যাওয়ার পর এখানেও শুরু হয় তার উপরে অত্যচার। সম্প্রতি বসত ঘর ভেঙে উচ্ছেদ করে দেওয়ার অভিযোগ উঠেছে সহোদর ভাই সিরাজুল হক ও প্রবাসী ভাই এনামুল হক ছাইফুল ও ভাতিজা মাসুদ রানা জীবনেরর বিরুদ্ধে।

বিনোয়ারা বেগমের স্বামীর মৃত্যুর পর তার পিতা আবু বক্কর ছিদ্দিক মেস্ত্রর বাড়ি ময়মনসিংহ জেলার পাগলা থানার পাইথল ইউনিয়নের ডুবাইল গ্রামে চলে আসেন। সেই থেকে তার পিতা ছিদ্দিক মেস্ত্রীর রেখে যাওয়া বসতভিটায় ঘরে বিনোয়ারা বেগম ও তার ৫ সন্তানদের নিয়ে ত্রিশ বছর ধরে বসবাস করে আসছেন ।

জমিজমা নিয়ে বিরোধের জের ধরে বিধবা নারীর ঘর বাড়ি ভাংচুর করে ঘর থেকে বের করে দিয়েছে। এখন প্রতিপক্ষের ভয়ে বিনোয়ারা বেগম নামে এক বিধবা তার পরিবার-পরিজন নিয়ে ৩ দিন ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। এ ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে ইউনিয়ন চেয়ারম্যান,ওয়ার্ড মেম্বার ও থানায় অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাচ্ছে না পরিবারটি। অভিযোক্তরা হলেন, আবু বক্কর ছিদ্দিক মেস্ত্রীর দুই মেয়ে এবং ছেলে সিরাজুল হক,এনামুল হক ছাইফুল,সিরাজুলের ছেলে মাসুদ রানা জীবন, এনামুল হক ছাইফুলের স্ত্রীসহ অজ্ঞাত কয়েকজন। ময়মনসিংহ জেলার মঙ্গলবার (২৯ জুন) সকালে গফরগাঁও উপজেলার পাগলা থানার ডুবাইল গ্রামের মৃত আবু বক্কর ছিদ্দিক মেস্ত্রীর বাড়িতে এই ঘটনা ঘটে।

বিনোয়ারা বেগম বলেন, সিরাজুলের ছেলে মাসুদ রানা জীবন মঙ্গলবার (২৯ জুন) ভাড়া করে লোকজন নিয়ে গিয়ে হামলা চালিয়ে ভাংচুর করে বের করে দিয়েছে আমাকে। এবং আমার নিজের তৈরী করা ঘরটি ভেঙে পিক-আপ ভরে নিয়ে চলে গেছে। ত্রিশ বছর ধরে থাকা ঘরে টিন মাটির দেয়ালসহ সকল কিছু ভাংচু করে মাসুদ রানা জীবন। আমি আমার ছেলে মেয়েদের নিয়ে তিন দিন ধরে রাত দিন খোলা আকাশের নিচে কাটাচ্ছি না খেয়ে না ঘুমিয়ে। আমার বাবার সম্পত্তি ছেরে দিয়ে অন্যের জমিতে চলে যেতে বলে। যে জমিতে আমাকে যেতে বলছে সেই জমি টা আমার প্রবাসি ভাই ছাইফুলের জমি। আমি আমার বাবার জমি ছেরে অন্যের জমিতে যাব কেন। এসব বিষয় নিয়েই আমার সাথে বিরোধ করে আসছে আমার আপন ভাই সিরাজুল হক,আমার বোন,ও ভাতিজা মাসুদ রানা জীবন। আমি এর সঠিক বিচার চাই।

তিনি আরও বলেন,প্রতিপক্ষের লোকজন আমাকে ও আমার ছেলে মেয়েদেরকে নানাভাবে ভয়-ভীতি প্রদর্শন করছে। তিন দিন ধরে খোলা আকাশের নিচে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে মানবেতর জীবনযাপন করছে বিধবার পরিবারটি। এ ঘটনায় বিধবা বিনোয়ারা বেগম বাদী হয়ে গত মে মাসে ময়মনসিংহ জজ কোর্টে মামলা দায়ের করেছে।

স্থানীয়দের মধ্যে দেলোয়ার হোসেন, সুরুজ মিয়া ও আব্দুর রশিদসহ অনেকেই বলেন, বিনোয়ারার স্বামীর মৃত্যুর পর ছেলে মেয়েদেরকে নিয়ে প্রায় বিশ থেকে ত্রিশ বছর যাবত বসবাস করছে এই বাড়িতে। বিধবা নারীর উপর এমন অমানবিক নির্যাতন করা হয়েছে যা মানুষে করেনা। তিন দিন ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। এবিষয়ে সঠিক তদন্তের মাধ্যমে এর সুষ্ট বিচার দাবি করেন গ্রামবাসী।

সিরাজুলের ছেলে মাসুদ রানা জীবন বলেন, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ঘরগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। জরাজীর্ণ ঘরগুলো মেরামতের জন্য ঘরের চালা খুলে ফেলা হয়েছে। পৈতৃক এবং ক্রয় সূত্রে ওই বসতভিটার মালিক অঅমার চাচা এনামুল হক ছাইফুল। এতদিন আমার ফুফু বিনোয়ারা বেগম অবৈধভাবে ঘর তুলে বসবাস করে আসছিল। তাদের ঘরগুলো অন্যত্র সরিয়ে নিতে বলেছি। এবং বর্তমানে আমার ফুফুকে অন্য জায়গাতে মাটি ভরাট করে দেওয়া হয়েছে ঘর নির্মাণ করার জন্য। কিন্তু ফুফু ওই জমিতে যাচ্ছেনা। এসব বিষয়ে একাদিক বার চেয়ারম্যান মেম্বার শালিস করেছে কিন্তু ফুফু এসব কিছুই মানছেনা। আমাদের কাছে ফুফু ১০/১২ শতাংশ জমি ওয়ারিশ হিসেবে পাবেন। তাদেরকে কোনো প্রকার ভয় দেখানো হয়নি।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি চেয়াম্যান সাহেব স্থানীয়ভাবে মীমাংসার কথা বলেছে। তারপরও যদি এ বিষয়টি উভয় পক্ষের মধ্যে সমঝোতা না হয় অভিযোগের প্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

টি.আই সানি
শ্রীপুর গাজীপুর
০১.০৭.২০২১