
প্রকাশিত,০১, জুলাই,২০২১
মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে প্রতিনীয়তই ঝুড়ি ঝুড়ি মাদক সহ মাদক ব্যবসায়ী”রা আটক হলেও থামছেনা এ মরণঘাতী মাদক কেনাবেচা।আজ (১ জুলাই ) মদ্ধরাতে ওসি ডিবি”র নেত্রীত্বে গোঁপন সংবিদের ভিত্তিতে কালিয়া থানাধীন খড়রীয়া গ্রামের মৃত তকবর খা এর ছেলে মোঃজিকুর খা (৩৫) এর নিজ বসত বাড়ি হইতে অবৈধ নিষিদ্ধ ৮৬০ গ্রাম গাঁজাসহ আটক আটক করে নড়াই গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি পুলিশ সুত্রে জানা যায়,গোঁপন সংবিদের ভিত্তিতে দির্ঘদিন ধরে মাদক সম্রাট জিকুর খা গাঁজা কেনাবেচার ব্যবসা করে আসছে পুলিশের চোঁখ ফাকি দিয়ে।আজ (১ জুলাই) মদ্ধরাতে ওসি ডিবি”র নেত্রীত্বে সঙ্গীয় ফোর্সসহ মোঃজিকুর খা (৩৫),পিতা মৃত তকববর খা,গ্রাম-খড়লীয়া থানা-কালিয়া জেলা-নড়াইল এর বসত বাড়িতে অভিযান চালিয়ে ৮৬০ গ্রাম গাঁজাসহ জিকুর খা কে গ্রেপ্তার পূর্বক নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।মাদক বিরোধী অভিযান অব্যহত রয়েছে বলেও জানান।
এদিকে সুশিল সমাজের দাবি এত মাদক নড়াইলে কি ভাবে আসছে বা নড়াইলে ঢুকছে এটা কি পুলিশের অজানা,যদি অজানায় থাকে তাহলে নড়াইল হতে প্রতিনীয়ত এত মাদক সহ মাদক ব্যবসায়ীদের আটক করছেন কি ভাবে।মাদকের গোড়া ধরুন মাদকের মূল থেকে নির্মূল করুন,তাহলে নড়াইল থেকে মাদক নির্মুল হবে বলে আমরা মনে করি।খেলনা খেলনা মনে করে তিতপুটি ধরে ধরে চালান না দিয়ে প্রকিত মাদকের সম্রাটদের আটক করে সর্বচ্চ বিচারের আওতায় আনলে এমন তিতপুটি আর মরণঘাতী মাদক ব্যবসা করার সাহস পাবে না বলে মনে করে নড়াইল জেলার সুশিল সমাজ।
আর যদি রাঘোব বোয়ালদের আটক না করে চুনোপুটিদের দেখানো মুলি সামান্ন মাদক সহ আটক করে জেলে পাঠানো হয় তাহলে চুনোপুটি”রা জেল থেকে বের হয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়বে।নড়াইল জেলা প্রশাসন ও নড়াইল জেলা পুলিশের কাছে নড়াইল বাসির দাবি প্রকৃত মাদক সম্রাটদের আটক করে নড়াইলের যুবসমাজকে বাঁচান নাম মাত্র মাদক ব্যবসায়ীদের আটক না করে সম্রাটদের আটক করলে চুনোপুটি”রা এমনিতেই ভয়ে মাদক ব্যবস্য বন্ধ করে দিবে,তাহলে নড়াইল জেলা থেকে শিকড়সহ মাদক নির্মূল হবে বলে আমরা বিশ্বাস করি বলেও জানান।


