print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৯, জুন,২০২১

এম এইচ লিপু মজুমদার ধর্মপাশা, প্রতিনিধিঃ

কিশোর কিশোরীদের স্বাস্থ সুরক্ষা, শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে পড়ার হাত থেকে রক্ষা করা, বাল্যবিয়ে থেকে রক্ষা পাওয়া ও বিভিন্ন অপরাধ মূলক কাজ থেকে বিরত রাখা এবং ওইসব বিষয়ে কিশোর কিশোরীদের সচেতন করে তুলার লক্ষ্যে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের ক্লাব ম্যানেজমেন্ট (সিএমপি) কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। মহিলা বিষয়ক অধিদপ্তর ধর্মপাশা এই সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসান।

উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর ক্রেডিট সুপারভাইজার অনীল চন্দ্র বিশ্বাষ এর সঞ্চালনায় বক্তব্য দেন, ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ মো. খালেদ চৌধুরী, ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সেলিম আহম্মেদ, জয়শ্রী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, পাইকুরাটি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ফেরদৌসুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেল কৃষি কর্মকর্তা নাজমুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার প্রজেশ চন্দ্র দাস, কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের সুপারভাইজার আতাউর রহমান প্রমুখ।