print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৩, জুন,২০২১

নিজস্ব প্রতিনিধি গাজীপুর ঃ

মাদক সেবনে বাধা দেয়ায় মঙ্গলবার রাতে এক গ্যারেজ মালিকের উপর হামলা করেছে দূবৃত্তরা।

গুরুতর আহত অবস্থায় গেরেজ মালিক মোশারফ হোসেনকে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থা গুরুতর থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতলে রেফার্ড করেন,বর্তমানে ভর্তি রয়েছে। গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের নোভা পোল্টি সংলগ্ন বুধবার (২৩ জুন) রাত একটার দিকে এঘটনা ঘটে।

এবিষয়ে শ্রীপুর মডেল থানায় জনের নাম উল্লেখ করে ৪/৫জনকে অজ্ঞাত করে লিখিত অবিযোগ দায়ের করেছেন আহত মোশারফের ছোট ভাই লিটন মিয়া। অভিযোক্তরা হলেন,আনসার টেপিরবাড়ি গ্রামের তাইজুদ্দিনের ছেলে শরীফ মিয়া (২২),কমর উদ্দিনের ছেলে মিলন মিয়া (২১),আঃ ছাত্তার মিয়ার ছেলে তাইজুদ্দিন (৪৫)।

স্থাণীয়ভাবে জানাগেছে, উপজেলার টেপিরবাড়ি গ্রামের নোভা পোল্টি সংলগ্ন অটো গ্যারেজ করে ব্যবসা করছেন, আনসার টেপিরবাড়ি গ্রামের তাইজুদ্দিনের ছেলে শরীফ মিয়া গংরা আটো গ্যারেজের এখানে প্রতি রাতে মাদক সেবন করেন।

মোশরফ বিষয়টি জানতে পেরে ওদের অন্য কোথাও এসব সেবন করতে বলেন। মঙ্গলবার রাতে মোশারফ আটো গ্যারেজ বন্ধ করে হানিফার চা দোকানের সামনে আসলে পুর্ব থেকে উৎপেতে থাকা কিশোর গ্যাং এর প্রধান শরীফ মিয়া আরো ৫/৬জন কিশোর তাকে হামলা চালালে মোশারফ গুরত্বর আহত হয়।

আহত অবস্থায় স্থানীয়রা তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স হাসপালে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহত মোশরফর জানান, আমার গেরেজে তাদেরকে মাদক সেবন করতে না দেওয়ায় ওরা আমার উপর হামলা চালায়। এ সময় আমাকে পিটিয়ে আহত করে। সাথে থাকা ২ লক্ষ ২০ হাজার টাকা নিয়ে গেছে। পরে মোবাইল ফোনে বিভিন্ন জায়গায় যোগাযোগের চেষ্টা করলে মোবইলটিও ছিনিয়ে নিয়ে গেছে।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, থানায় রিখিত অভিযোগ করেছে,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে,পরবর্তিতে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে।

২৩.০৬.২০২১