ময়মনসিংহের গফরগাঁও উপজেলা আগুনে পুড়ে দুইটি বসত ঘর পুড়ে ছাই,


দেশ সময় প্রকাশের সময় : ২০২০-১০-২৫, ৬:০৬ অপরাহ্ন / ১৪
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা আগুনে পুড়ে দুইটি বসত ঘর পুড়ে ছাই,
print news || Dailydeshsomoy

 

প্রকাশ 25/10/2020

আমিনুল ইসলাম গফরগাঁও প্রতিনিধি ঃ

ময়মনসিংহের গফরগাঁওয়ে আগুনে দুইটি বসতঘরের ছয়টি রুম পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (২৫ অক্টোবর) রাতে উপজেলার কালাইপাড় গ্রামে দুবাই প্রবাসী সোহাগ মিয়ার বাড়িতে অগ্নিকান্ডের এ ঘটে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত সাড়ে সাতটার দিকে সোহাগ মিয়ার বসত ঘরের একটি রুমে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহুূর্তেও মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডে সোহাগের বসতঘরের ৫টি রুম, প্রতিবেশী এম এ ওয়াহাবের বসত ঘরের একটি রুম পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে সোহাগের পরিবারের দলিলপত্র, নগদ টাকা, স্বর্নালংকার, টিভি, ফ্রিজ,ফার্নিচারসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। সোহাগের পরিবারের প্রায় ১৪ লাখ ক্ষয়ক্ষতি হয়েছে । এম এ ওয়াহাবের পরিবারের প্রায় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । খবর পেয়ে এলাকাবাসীর সহযোগিতায় গফরগাঁও ফায়ার সার্ভিসের কর্মীরা রাত সোয়া নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

গফরগাঁও ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।