print news || Dailydeshsomoy

প্রকাশিত,২২, জুন,২০২১

সোহাগ হোসেন বেনাপোলঃ

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৬ কেজি গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ জুন) সকালে বেনাপোল দিঘীরপাড় তিন রাস্থা মোড় এলাকা থেকে তাদের কে আটক করা হয়।

আটকৃতরা হলো, বেনাপোল পোর্ট থানাধীন মানকিয়া গ্রামের জামাত আলী মোড়লের ছেলে জামাল মোড়ল কুশই (৪৩), একই এলাকার নারায়ন বিশ্বাসের ছেলে সত্যজিত বিশ্বাস (৩০) ও মৃতঃ রওশন আলীর ছেলে ইদ্রিস আলী(৪০)।

পোর্ট থানা পুলিশ জানায়,মাদক পাচারকারীরা মাদকের একটি চালান নিয়ে বেনাপোল দিঘীরপাড় গ্রামস্থ বাইপাস সড়কের তিন রাস্তার মুখে পাকা রাস্তার উপর অবস্থান করছে, এমন গোপন খবরে বেনাপোল পোর্ট থানার এসআই মাসুম বিল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা সহ তাদের হাতে নাতে আটক করে। আটকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর আদালত পাঠানো হয়েছে।

প্রেরকঃসোহাগ হোসেন
বেনাপোল যশোর
২২/০৬/২০২১