print news || Dailydeshsomoy

প্রকাশিত,২২.জুন,২০২১

মোঃ ইকরামুল হাসান বান্দরবান জেলা প্রতিনিধিঃ

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে তিনটি স্বর্ণের বারসহ এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

আজ(২২জুন) দিবাগত রাত নাইক্ষ্যংছড়ি থানার এক চৌকস পুলিশ টিম অভিযান পরিচালনা করে ঘুমধুম ইউনিয়নের বেতবুনিয়া বাজারের নিকটবর্তী আওয়ামীলীগ অফিসের সামনে বেতবুনিয়া -তুমব্রু গামী পাকা রাস্তা হতে মোহাম্মদ ইউনুছ(২৫) নামে এক রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। তার কাছ থেকে ৪২ ভরি ১০ আনা ওজনের তিনটি স্বর্ণের বার যার মূল্য অনুমান ঊনত্রিশ লক্ষ তিরাশি হাজার সাত হাজার পঞ্চাশ(২৯,৮৩,৭৫০) টাকা উদ্ধার করা হয়েছে। সে কক্সবাজার জেলার উখিয়া থানার কুতুপালং এর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প -৭,ব্লক-ই, মৃত নুর হোসেন ও হাজেরা খাতুনের ছেলে। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় গ্রেপ্তারকৃত চোরাচালান কারবারি ও তার সহযোগীদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।