print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৯, জুন,২০২১

মনির হতে শাওনঃ

গত বুধবার (১৬/০৬/২০২১) সন্ধ্যা সাতটায় নরসিংদীর মনোহরদী পৌরসভার চন্দনবাড়ি চরপাড়া(২ নং ওয়ার্ড) গ্রামে পরকীয়া করতে গিয়ে সুমন নামের প্রবাসির স্ত্রীর ঘরে ঢুকে আটক হলেন মনোহরদী পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর ও মনোহরদী পৌরসভা জাতীয়তাবাদী ছাত্রদল আহবায়ক মোঃ আকরাম হোসেন (৩৫)।
গৃহবধু তানজিনা আক্তার (২৪), মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কেরানী রতন মিয়ার পুত্রবধু।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, আটককৃত কাউন্সিলর আকরাম হোসেন পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। দীর্ঘদিন ধরেই তাদের মাঝে অনৈতিক ও অবৈধ শারীরিক সম্পর্কে লিপ্ত থাকার নজির রয়েছে। এর আগেও এই কাউন্সিলর এর নামে একাধিক নারীদের হয়রানীর অভিযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় স্বামী প্রবাসে থাকার সুযোগে প্রেমিক কাউন্সিলর আকরাম,তানজিনা আক্তারের ঘরে প্রবেশ করেন। এর কিছু সময় পর গৃহবধূ তানজিনার ঘরে কেউ আছেন বিষয়টি নিশ্চিত হয়ে স্বামীর বাড়ির লোকজন প্রতিবেশীদের নিয়ে আকরাম হোসেন কে হাতেনাতে আটক করে। তারপর ক্ষিপ্ত এলাকাবাসী কাউন্সিলর আকরাম হোসেন কে মারধর করেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার সিন্ধান্ত নেয়। সে সময় মনোহরদী পৌরসভার ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর
আকলিমা আক্তার ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ ঘঠনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে বলে এলাকাবাসীকে সান্তনা দেন।

এ প্রসঙ্গে মনোহরদী পৌরসভার ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলরকে ফোন দিয়ে এই বিষয়ে জানতে চাওয়ার সাথে সাথেই তিনি ফোন কেটে দেন।আবার ডায়াল করলে ফোন রিসিভ করেন নি। কিছুক্ষণ পর আবার ফোন দেওয়ার সাথে সাথে রিসিভ করে বলেন যা জানার সরাসরি আসার জন্যে।
এবং কাউন্সিলর মোঃ আকরাম হোসেন বলেন,তানজিনা নামের কাউকে তিনি চিনেন না,ষড়যন্ত্রমুলক ভাবে ওনার সাথে এগুলো করা হচ্ছে।তিনি আরো বলেন, রাজনৈতিকভাবে হেয় করার জন‍্য একটি কুচক্রী মহল এগুলো এলাকায় বিভ্রান্তি ছড়াচ্ছে।
কে বা কাহারা এই বিষয়ে ষড়যন্ত্র করতে পারে জানতে চাইলে তিনি কারো নাম বা অজ্ঞাত কোনো ব্যাক্তির নাম বলেন নি।

এলাকাবাসী এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন এবং উক্ত ব্যাক্তির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিবেন এমনটি আশা করেন।