
প্রকাশিত,১৭, জুন,২০২১
মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
এবারের কোরবানী ঈদের বাজারে নড়াইলের রাজা মিয়াকে বিক্রয় করা হবে।এই রাজাকে ২ বছর ১১ মাস ধরে লালন পালন করে বড় করেছেন,নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানী গ্রামের রুহুল আমিন মোল্লার ছেলে আবদুল কাদের মোল্লা।
আবদুল কাদের মোল্লা আপন ভায়ের মত করেই রাজাকে বড় করেছেন,অনেক মায়া জন্মেছে তার উপর।তারপরেও তাকে বিক্রি করতে হবে,তার লালন পালনে যথেষ্ট অর্থ ব্যয় হয়েছে,সব মিলিয়ে মায়া মমতা ত্যাগ করে তাকে অন্যের হাতে তুলে দিতে চান পালক আবদুল কাদের মোল্লা।নিজের আদরের রাজা কে ২২ লাখ টাকায় বিক্রি করবেন বলে জানিয়েছেন তিনি।রাজার ওজন ১১শ ৬৪ কেজি।মাত্র ৩৫ মাস বয়াসের এ রাজার সাথে এতটাই আপন হয়ে গেছে পালক আবদুল কাদের মোল্লা,সেটা না দেখলে বিশ্বাসযোগ্য না।এত আপন হওয়ার পরেও রাজাকে বিক্রি করতে হচ্ছে বলে কান্নাজনীত কণ্ঠে আবদুল কাদের মোল্লা এসব তথ্য সাংবাদিকদের জানান।এদিকে,আবদুল কাদের মোল্লা জানান,আমি শখের বিষয়ে একটি গাভি দিয়ে ২০১৫ সাল থেকে সুরু করে আজ আমি সফল খামারী হিসাবে ইউনিয়নে পরিচিত লাভ করি।বর্তমান আমার খামারে মোট ৩টা সাড় ও ৫টা গাভি রয়েছে।
যোগাযোগের ঠিকানা,
নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানী গ্রাম।
আবদুল কাদের মোল্লা-০১৭৩৯৯৯৬২৬১


