
প্রকাশিত,১৬, জুন,২০২১
মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
এবারের কোরবানী ঈদের বাজারে নড়াইলের বিগবস কে বিক্রয় করা হবে।
এই বিগবস কে তিনবছর ধরে লালন পালন করে বড় করেছেন,নড়াইল সদরের ভওয়াখালী গ্রামের মৃত হাফিজেল বিশ্বাসের ছেলে মো:মফিজুর বিশ্বাস।
মো:মফিজুর বিশ্বাস আপন সন্তানের মত করেই বিগবস কে বড় করেছেন,অনেক মায়া জন্মেছে তার উপর।
তারপরেও তাকে বিক্রি করতে হবে।তার লালন পালনে যথেষ্ট অর্থ ব্যয় হয়েছে,সব মিলিয়ে মায়া মমতা ত্যাগ করে তাকে অন্যের হাতে তুলে দিতে চান পালক মো:মফিজুর বিশ্বাস।নিজের আদরের বিগবস কে ১২ লাখ টাকায় বিক্রি করবেন বলে জানিয়েছেন তিনি।বিগবসের ওজন ১৮ থেকে ২০ মণ,মাত্র ৩৬ মাস বয়াসের এ বিগবসের সাথে এতটাই আপন হয়ে গেছে পালক মফিজুর বিশ্বাস,সেটা না দেখলে বিশ্বাসযোগ্য না।
এত আপন হওয়ার পরেও বিগবসকে বিক্রি করতে হচ্ছে বলে কান্নাজনীত কণ্ঠে মফিজুর বিশ্বাস এসব জানান।
যোগাযোগ-মো:মফিজুর বিশ্বাস।
গ্রাম-ভওয়াখালী,নড়াইল সদর নড়াইল।
মোবাইল-০১৯১৬৩৮০৩৭৮


