print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৬, জুন,২০২১

জয়ন্ত দে, শেরপুর প্রতিনিধিঃ

শেরপুরে হু হু করে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। আজ মঙ্গলবার ২৪ জনের করোনা পজিটিভ হয়েছে। গত ২৪ ঘন্টায় শনাক্তের হার ৩১.৫৭ ভাগ। গতকাল সোমবার শনাক্তের হার ছিল ১৮.১১ ভাগ। এর আগে রবিবার ছিল ১৮.৬০ ভাগ।

জেলা সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়। জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৯২৫ জন। আর সুস্থ হয়েছেন ৭৪০ জন। বর্তমানে আক্রান্ত রোগীর সংখ্যা ১৬৭ জন। মোট মৃত্যু ১৮ জন।

শেরপুরে মোট কোভিড-১৯ টিকা গ্রহণকারীর সংখ্যা ৫৫৩৯১ জন এর মধ্যে ১ম ডোজে ৩৩৬৬০ জন এবং ২য়-ডোজে ২১৭৩১জন। জেলায় ১ম রোগী সনাক্ত হয় গত বছরের ০৫ এপ্রিল।