print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৫জুন২০২১

মোঃ আল-আমিন // বরিশাল জেলা প্রতিনিধিঃ

আজ ১৫ ই জুন একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী বরিশাল বিশ্ববিদ্যালয় মিটটার্ম পরিক্ষা নেয়া শুরু করেছে কতৃপক্ষ। একই সাথে ৮-১০ টি বিভাগে অনলাইনে পরিক্ষা শুরু হয়েছে।

গত ২৭ ই মে বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল এর ৩৩তম বৈঠকে ইন্টারনাল অ্যাসিসমেন্ট (মিটটার্ম,অ্যাসাইনমেন্ট,ভাইভা) অনলাইনে নেয়ার সিদ্ধান্ত হয়।

তারই ধারাবাহিকতায় আজকে মিটটার্ম পরিক্ষা শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পূর্বনির্ধারিত পরিক্ষার সময়সূচী অনুযায়ী আজ উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের ৩য় বর্ষের মিটটার্ম পরিক্ষা দুপুর ১২:০০ পি,এম এ অনুষ্ঠিত হয়।

উদ্ভিদ বিজ্ঞান বিভাগের পরিক্ষায় শতভাগ উপস্থিতি নিশ্চিত হয়েছে। পরিক্ষা চলাকালীন সময়ে দু-এক জনের নেটওয়ার্ক জনিত সমস্যায় সংযোগ বিচ্ছিন্ন হয়েছিল।

পরিক্ষা দুপুর ১২:০০ থেকে ১:০০ পি,এম পর্যন্ত চলছিল। এসময় পরিক্ষা মনিটরিং এর দায়িত্বে ছিলেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. সুব্রত কুমার দাস, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক শাওন মিত্র এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তানভীর কায়সার স্যার।

পরিক্ষার বিষয় উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. সুব্রত কুমার দাস বলেন “অনলাইনে এই পরিক্ষার মাধ্যমে আমরা নতুন অভিজ্ঞতার সাক্ষি হলাম। গত বছর থেকে অনলাইনে ক্লাস নেওয়া গেলেও পরিক্ষা গুলো নেয়া সম্ভাব হয় নি। এই পরিক্ষায় শতভাগ উপস্থিতি নিশ্চিত হয়েছে যা খুবই আশাব্যাঞ্জক। এতে করে আমরা সেশনজট এর কবল থেকে কিছুটা হলেও রক্ষা পাবো ।”