
প্রকাশিত,১৩, জুন,২০২১
ফয়সাল চৌধুরী,কুষ্টিয়াঃ
কুষ্টিয়ায় শিশুসহ তিনজনকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। আজ রোববার ১৩জুন বেলা ১১টার দিকে শহরের কাস্টমস মোড়ে এ ঘটনা ঘটে
কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে সড়কের পাশে নারী, শিশু,ও পুরুষকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে আটক করে পুলিশ হেফাজতে নিয়েছে।
আজ রোববার বেলা ১১টার দিকে শহরের পিটিআই সড়কের কাস্টমস মোড়ে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের সবার পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।তবে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অপারেশন থেয়েটারে নিহত যুবক একজন বিকাশ কর্মী, গণমাধ্যমকে জানিয়েনছেন নিহত যুবক তার কলিক।
তিনি জানান,নিহত বিকাশ কর্মীর নাম শাকিল (২৮), কুষ্টিয়া কুমারখালীর উপজেলার নগর সওতা গ্রামের অধিবাসি বলে তিনি জানিয়েছেন
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বেলা ১১টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কাস্টমস মোড়ে তিনতলা একটি ভবনের সামনে এক নারী চার বছরের ছেলেশিশুকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় সেখানে এক পুরুষ ছিলেন। হঠাৎ এক ব্যক্তি প্রথমে ওই নারীর মাথায় গুলি করেন। এরপর পাশে থাকা পুরুষের মাথায় গুলি করেন। ভয়ে ছেলেশিশুটি দৌড়ে পালাতে গেলে তাকেও ধরে মাথায় গুলি করা হয়। আশপাশের লোকজন গুলি করা ব্যক্তিকে ধরতে গেলে তিনি দৌড়ে তিনতলা ভবনের ভেতরে ঢুকে পড়েন।
এরপর লোকজন জড়ো হয়ে ওই ভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। গুলিবিদ্ধ ব্যক্তিদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায় পুলিশ। জরুরি বিভাগের চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন। অস্ত্রোপচারকক্ষে গুলিবিদ্ধ পুরুষ ও শিশুর মৃত্যু হয়।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, গুলিবিদ্ধ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


