print news || Dailydeshsomoy

প্রকাশিত, ১৩, জুন,২০২১

কবিতা

নীলফামারী

কবি, আব্দুর রহমান স্বাধীন ।

তপন দাস

নীলফামারী জেলা প্রতিনিধি ঃ

ঢাকা যদি রাজধানী হয়,
রংপুর তাহার নাভী।
ডিমলার মোঘলাই আর পুরি,
খাবি তো আয় নীলফামারী।
তিস্তা নদীর তীরে তীরে,
কত যে নান্দনিক গ্রাম ঘিরে।
ঠাকুরগন্জ আর কলোনি,
মাঝে উৎসাহ দিয়েছে আমার wife রাণী।

ঢাকা যদি রাজধানী হয়,
নীলফামারী তাহার মূল।
বসবাসে ভীত নয়,
ঐখানে ফোটে পদ্ম ফুল।
তিস্তা নদীর ধারে বসে,
হিমালয়ের কন্যা উড়ায় চুল,
এতে ভরে যায় মন,
হবি রে তুই ব্যাকুল।

ঢাকা যদি রাজধানী হয়,
নীলফামারী তাহার ভাই।
দোস্ত তোকে নিতে চাই,
সৈয়দপুরের চিনি মসজিদ টায়।
ঘুরে দেখ এই বাংলাদেশে,
সৌন্দর্যের লীলাভূমি ভাসছে।
তিস্তা ব্যারেজ আর জলঢাকার জলে,
চিলাহাটির সমৃদ্ধ ফলে-মূলে।

ঢাকা যদি রাজধানী হয়,
রংপুর তার ঘাঁটি।
যে আসে সেই পড়ে এর মায়ায়,
তাই তো সোনার চেয়েও খাঁটি।
দোয়েল-বাবুই,শালিক-টিয়ে,
বাসা বাঁধে গাছে।
লেখাপড়ায় সৈয়দপুর টেকনিক্যাল সেরা,
আর সকলের অবস্থান পিছে।

ঢাকা যদি মস্তিষ্ক হয়,
নীলফামারী তাহার শির।
রেলের সর্ববৃহৎ কারখানা এই জায়গায়,
উত্তরা ইপিজেডে দেখি মানুষের ভীড়।
ভালবাসার বসত গড়ি,
নীলফামারীর ডিমলায় আমার বাড়ি।
আমার নামটা স্বাধীন,
এই ইতিহাস আর ঐতিহ্যগুলো,
মনে রাখবেন চিরদিন।