print news || Dailydeshsomoy

প্রকাশিত,১১, জুন,২০২১

সজীব সরকার, মুক্তাগাছা, ময়মনসিংহ ঃ

ময়মনসিংহের মুক্তাগাছা থানাধীন নিমুরিয়া এলাকায় অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিলসহ একজনকে গ্রেফতার করে মুক্তাগাছা থানা পুলিশ।

গত ১০ জুন ২০২১ইং বৃহস্পতিবার উপজেলার নিমুরিয়ায় জগীর উদ্দিন উচ্চ বিদ্যালয় সংলগ্ন পাকা রাস্তা হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রূপময় ওরফে ঝুটন ঘোষাই (৪২) মুক্তাগাছা শহরের ছাপান্ন প্রহর এলাকার চিন্ময় গোষামীর ছেলে বলে থানাসূত্রে জানাযায় ।

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দের দিকনির্দেশনায় এএসআই মোঃ ইসমাইল হোসেন অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।

থানাসূত্রে আরও জানাগেছে যে, রূপময় ওরফে ঝুটন ঘোষাই একজন পেশাদার আন্তঃজেলা মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানা ও মুক্তাগাছা থানায় একাধিক মাদক মামলা রয়েছে, যে মামলাগুলো বিজ্ঞ আদালতে বিচারাধীন।

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ বলেন, ঝুটন ঘোষাইয়ের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। সে আমাদের তালিকা ভুক্ত মাদক মামলার আসামী ছিল। গতকাল রাতে নিমুরিয়া এলাকা থেকে ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।