print news || Dailydeshsomoy

প্রকাশিত,৮, জুন,২০২১

আল মাহমুদ -সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি “”

সিরাজগঞ্জ পাসপোর্ট অফিস থেকে দালাল চক্রের ৭ সদস্য কে আটক করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম। পাসপোর্ট ডেলিভারি স্লিপ স্বক্ষরবিহীন চেয়ারম্যান সনদ প্রথম শ্রেণীর অফিসারদের সত্যায়িত সিল ও ২টি কম্পিউটারসহ সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে দালাল চক্রের ৭ সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার বিকালে সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে দালাল চক্রের ৭ সদস্য আটক করা হয়। আটককৃতরা হলেন সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া (জগাইমোড়) এলাকার ইজ্জত আলীর ছেলে মোক্তার হোসেন সুমন (৩২), আসলাম উদ্দীন সরকারের ছেলে শাকিল সরকার (৩৬), তারা মিয়ার ছেলে মোঃ সোহেল (২৯), আঃ রশিদের ছেলে সুমন (৩৮), দিয়ার ধানগড়া এলাকার খলিলুর রহমানের ছেলে আব্দুল কাইয়ুম (৩৩), মোঃ কাউসার (২৪), সিরাজী রোডের আব্দুল হাইয়ের ছেলে বাবুল শেখ (৪০)।
পুলিশ সুপার জানান, আটককৃতরা প্রাথমিকভাবে স্বীকার করেন তারা দীর্ঘদিন ধরে পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, চাকরির ভেরিফিকেশন দালালী ও প্রতারণার মাধ্যমে করে আসছে। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহ্নত ইলেকট্রনিক ডিভাইস, নকল সীল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক নাম ঠিকানা বিহীন চারিত্রিক/নাগরিক সনদ,
পাসপোর্ট ডেলিভারি স্লিপ, স্বাক্ষরবিহীন চেয়ারম্যান সনদ, প্রথম শ্রেণীর অফিসারদের সত্যায়িত সিল ও ২টি কম্পিউটারসহ সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ কাজে জড়িত ৭ জনকে আটক করা হয়। এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।