print news || Dailydeshsomoy

প্রকাশিত ০১,জুন ২০২১

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রেস বিঞ্জপ্তি

গণমুখী ও নির্ভীক সাংবাদিকতার পথিকৃৎ তফাজ্জল হোসেন মানিক মিয়া বাংলাদেশের স্বাধীকার আন্দোলনে বঙ্গবন্ধুর পাশে থেকে অগ্রণী ভূমিকা পালন করে গেছেন : স্মরণ সভায় বক্তারা।

ঢাকা, ১ জুন ২০২১ (প্রেস বিঞ্জপ্তি) : গণমুখী ও নির্ভীক সাংবাদিকতার পথিকৃৎ ও তফাজ্জল হোসেন মানিক মিয়া বাংলাদেশের স্বাধীকার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে গেছেন। মুসাফির কলামের মাধ্যমে তিনি রাজনৈতিক নেতৃত্বকে অনুপ্রেরণা দিতেন। সংবাদপত্র ও সাংবাদিকতায় তার অবদান জাতি শ্রদ্ধার সাথে যুগে যুগে স্মরণ করবে ।
উপমহাদেশের সাংবাদিকতার পথিকৃৎ মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়া স্মরণে আজ বিকেল ৩টা হতে ৫টা পর্যন্ত ভার্চ্যৃয়ালি অনুষ্ঠিত এক আলোচনা ও স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন।
তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরাম (বিজেআরএফ) ‘‘ অধিকার আদায়ের আন্দোলনে তফাজ্জল হোসেন মানিক মিয়ার ভূমিকা ও বর্তমান গণমাধ্যম প্রেক্ষিত ’’ শীর্ষক এই আলোচনা ও স্মরণ সভার আয়োজন করে।
সংগঠনের সাধারণ সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আজিজুল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ গাজীপুর সরকারি মহিলা কলেছের সাবেক অধ্যক্ষ ও দৈনিক ইত্তেফাকের সাবেক সাংবাদিক অধ্যাপক এম.এ.বারী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম মহাসচিব অমিয় ঘটক পুলক, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি এম.এ সালাম শান্ত, আগরতলা থেকে সংযুক্ত হয়ে বক্তব্য রেখেছেন বিশিষ্ট সাংবাদিক বাপ্পী রায়, সাংবাদিক নাসির উদ্দিন বুলবুল, সাইফুল ইসলাম শুভ,মিঠু সরকার প্রমুখ।
বক্তারা ৬৬ ছয় দফা আন্দোলন, ৬৯- এর গণঅভ্যুত্থান, স্বাধীনতা সংগ্রামের জনমত সৃষ্টিতে বঙ্গবন্ধুর পাশে থেকে মানিক মিয়া ও ইত্তেফাক সাহসী ভূমিকার কথা শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, মানিক মিয়া এবং ইত্তেফাকের জন্ম না হলে বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের সুফল পাওয়া কঠিন হতো। তারা মানিক মিয়ার সাহসী ভূমিকা ও আদর্শকে অনুসরণ করার আহবান জানান। তারা দেশ ও জাতি গঠনে ইত্তেফাকের অবদান তুলে ধরে আরো বলেন, মুক্তিযুদ্ধের আদর্শকে লালন করে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে নতুন প্রজন্ম ও গণমাধ্যমকে আরো সোচ্চার ও অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

বার্তা প্রেরক :

আতাউর রহমান
সাধারণ সম্পাদক
বিজেআরএফ