print news || Dailydeshsomoy

প্রকাশিত,৩১,মে,২০২১

বিশেষ প্রতিনিধিঃ

রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ধলারপাড়া গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী গোলাম মওলা কতৃক সাংবাদিক ফরিদুল সরকারকে হামলা ও প্রাণনাশের হুমকির ঘটনা ঘটেছে। গত ২৮/০৫/২১ ইং তারিখে শঠিবাড়িতে শিশু নির্যাতনের একটি সংবাদ প্রকাশের পর,আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্যাতন কারীকে কে ধরার জন্য তার নানার বাড়ি ধলারপাড়া সহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে রাত দশটায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধলারপাড়া গ্রামে আসার কারণে,মাদক ব্যবসায়ী গোলাম মওলা বিভিন্ন জনের কাছে বলাবলি করছে যে সাংবাদিক ফরিদুল সরকার ইমন আমাকে ধরিয়ে দেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দিয়েছে।

এরই সুত্র ধরে গত ৩০/০৫/২১ ইং রবিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টার দিকে সাংবাদিক ফরিদুল সরকার বাড়ি থেকে মথুরাপুর বাজার যাওয়ার সময় পথে তার লোকজন সহ ফরিদুল সরকার কে ধাওয়া করলে তিনি দৌড়ে বাড়িতে এসে বাড়ি ঢোকার দরজা বন্ধ করলে মাদক ব্যবসায়ী গোলাম বাড়িতে ঢুকতে না পেরে , বাহিরে দরজা ধাক্কা ধাক্কি করে বিভিন্ন রকম গালিগালাজ করে চলে যাওয়ার সময় বাহিরে তার মাকে দেখে মারার জন্য গেলে উপস্থিত লোকজন তাকে বাধা দেয় এবং পরে মোবাইল ফোনে সাংবাদিক ফরিদুল সরকার কে হুমকি দেয়।

এ বিষয়ে সাংবাদিক ফরিদুল সরকার মিঠাপুকুর থানায় একটি অভিযোগ দায়ের করলে, রাতেই রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার ডি সার্কেল কামরুজ্জামান সরদার ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এ ঘটনায় সাংবাদিক ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সাংবাদিক মহল ও বিভিন্ন সুধীসমাজ এই ঘটনায় তিব্র নিন্দা ও অবিলম্বে মাদক ব্যবসায়ী গোলাম কে গ্রেফতারের দাবি জানিয়েছন।।