
প্রকাশিত,৩০,মে,২০২১
সোহাগ হোসেন বেনাপোলঃ
যশোরের শার্শায় প্রবাসীর গৃহবধুকে ধর্ষণের অভিযোগে ইসরাফিল ও তুহিন নামে দুই জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৯মে)রাত ৯টার সময় গৃহবধুকে বাড়ী থেকে তুলে পাশের বাগানে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে।আটককৃতরা হলো,শার্শা উপজেলার স্বরুপদাহ গ্রামের আব্দুর রশিদ এর ছেলে ইসরাফিল হোসেন (৩০) ও একই গ্রামের নাজমুুল হুদার ছেলে তুহিন (২৭)। এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা হয়েছে মামলা নং- ৩১তাং ৩০/০৫/২১।
জানা যায়, শার্শা উপজেলার স্বরুপদাহ গ্রামের মালেশিয়া প্রবাসী জালাল উদ্দিন দীর্ঘদিন বিদেশ থাকায় তার স্ত্রীকে একই গ্রামের লম্পট ইসরাফিল হোসেন কুপ্রস্তাব দিয়ে আসছিলো। সে কুপ্রস্তাবে সাড়া না পেয়ে গতকাল রাতে সঙ্গী তুহিনকে সাথে নিয়ে গৃহবধুকে বাড়ী থেকে তুলে পাশের বাগানে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ষনের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।অভিযান চালিয়ে অভিযুক্ত ২ আসামীকে আটক করেছে পুলিশ। ধর্ষিতাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রিপোর্ট করার জন্য কাল পাঠানো হবে।
প্রেরকঃসোহাগ হোসেন
বেনাপোল যশোর
৩০/৫/২১


