print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৭,মে,২০২১

সাঁথিয়া প্রতিনিধি:

পাবনার সাঁথিয়া উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সাব্বির প্রামানিকের বিরুদ্ধে ২৭ মে বৃহস্পতিবার ভোর রাতে সিএন্ড বি চত্বর বাজারে বগুড়া শাহজানপুর থেকে পেঁয়াজ ক্রয় করতে আশা ব্যাবসায়ী বাদশার নিকট হতে তার ডাকাতি দল বল সাথে নিয়ে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নগদ ত্রিশ হাজার টাকা ছিনিয়ে নেওয়া ও মারধোরের অভিযোগ উঠেছে।
এঘটনার পর থেকে এলাকায় হৈ চৈ পড়ে গেছে। এলাকায় তার নামে পাহাড় সমান অভিযোগ,ক্ষমতার দাপট দেখিয়ে দীর্ঘ দিন বিভিন্ন অপর্কম করে আসছে বলে আলোচনা সমালোচনা নিন্দ জানিয়েছেন সুশীলসমাজ।
জামাত বিএনপির রাজনীতি থেকে আওয়ামী রাজনীতিতে সন্ত্রাসী কার্যকম করতে অনুপ্রবেশ করেছে বলে দাবি ত্যাগী আওয়ামী নেতাদের। এলাকায় তার নামে গুনজন আছে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত মাদক সম্রাট সোবাহানের একান্ত কাছের ছিলো সাব্বির লোকচক্ষুর অন্তরালে ছিলো দুজনের চলাচল।
এলাকাবাসী তার অত্যাচারে অতিষ্ঠ। থানায় চাঁদাবাজি ডাকাতির একাধিক অভিযোগ। আগে থেকে দলবল নিয়ে সে ডাকাতি পরিকল্পনা নিয়ে অবস্থান করছিল সিএন্ড বি বাসস্ট্যান্ড এলাকায়।
সি এন্ড বি চত্বর হাটে দেশের বিভিন্ন জেলা থেকে পেঁয়াজ সহ বিভিন্ন কাঁচামাল ক্রয় করতে ব্যবসায়ীরা আসেন। তেমনি বগুড়া থেকে পেঁয়াজ ক্রয় করার উদ্দেশ্যে ব্যবসায়ী বাদশাহ রাত প্রায় আনুমানিক ৩ টা১৯ মিনিটে সিএন্ডবি এসে পৌঁছালে সাব্বির তাকে অস্ত্রের ভয় দেখিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে সবকিছু ছিনিয়ে নেয়।এ ঘটনার প্রত্যক্ষদর্শী পান বিক্রেতা রমজান আলী( ক্বারী) বলেন আমি ও রাতে ডিউটি ম্যান সহ অনেক লোক হৈচৈর আওয়াজ পাই দোকান বন্ধ করে গিয়ে দেখি এতক্ষনতে সাব্বির ধারালো চাকু দেখিয়ে সরো ঠাকুরের দোকানের পিছনে নিয়ে গিয়ে মারধোর করে টাকা নিয়ে চলে গেছে। আমি ডিউটিম্যান সাথে সাথে সাব্বির কে খোজা শুরু করি মাছের আড়ৎ সহ বিভিন্ন জায়গায় খোজাখুজি করেছি কোথাও না পেয়ে যখন দেখলাম ঘটনা তো বিশাল বড়। ওর বাড়িতে পুলিশ নিয়ে যাই তখন এস আই নুর মহাম্মদ স্যার ছিলো। বেড়া থানার ওসি কে জানাই ওসি বলে বিষয়টা তদন্ত করা হবে আপনি বাড়ি যান,আমি বাড়ি চলে আসি।
এবিষয় আরো জানান বাদশার সাথে ব্যবসায়ী স্থানীয় পেঁয়াজ ব্যবসায়ী মাইদুল বলেন টাকাটা রাতে কেডে নিয়েছে সি এন্ড বি থেকে সাব্বির অ্যাটাক করে টাকা নিয়ে গেছে ওর ভাই রানা আইছিলো রানা এসে বলতেছে যে যেডা হওয়ার হয়ে গেছে। টাকাটা ফেরত দেওয়ার কথা বলছে। এ জন্য আমরা আর কাউকে কিছু বলি নাই। আপোষে না হলে আমরা পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেব।
এ বিষয় সাঁথিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এর কাছে জানতে চাইলে তিনি বলেন আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি, আসলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

হৃদয় হোসাইন
পাবনা

২৭/০৫/২০২১