
প্রকাশিত,২৭,মে,২০২১
সাঁথিয়া প্রতিনিধি :
পাবনার সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য ফজলুর রহমান ফকিরের নামে ২৬ মে বুধবার স্থানীয় দৈনিক প্রিন্ট মিডিয়া সহ একাধিক অনলাইন নিউজ পোর্টালে “সাঁথিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এই শিরোনামে যে সংবাদটি প্রকাশিত হয়েছে, তা আমার দৃষ্টিগোচর হয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রনোদিত।প্রকাশিত সংবাদটির তীব্র নিন্দা, ও প্রতিবাদ জানাচ্ছি। উদ্দেশ্য প্রণোদিত হয়ে আমার নাম জড়িয়ে সংবাদ পরিবেশন করা হয়েছে। প্রকাশিত সংবাদের সাথে আমার কোন ধরণের সম্পৃক্ততা নেই। আমার রাজনৈতিক প্রতিপক্ষ তার নিজ সমর্থকদের দিয়ে উপজেলা প্রশাসন বরাবর ইচ্ছেতে মনগড়া, কাল্পনিক ও ভিত্তিহীন উদ্দেশ্যপ্রনোদিত অভিযোগ করিয়েছে।
সংশ্লিষ্ট সংবাদের প্রতিবেদক তা প্রকাশ করেছে। আমি দীর্ঘ দিন সুনামে সাথে, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছি। স্বাধীনতার স্বপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ একটি বৃহত্তর রাজনৈতিক সংগঠন। সেই দলের একজন ক্ষুদ্র সেবক হয়ে এলাকায় কাজ করছি। রাজনীতি করতে গিয়ে অনেক নেতাকর্মী সমর্থক এমনকি সাধারণ মানুষের ভালোলাগা ও ভালোবাসার প্রিয় মানুষে পরিণত হয়েছি। একজন ক্ষুদ্র নেতা হতে গিয়ে রাজনিতির মাঠে আমার অনেক শত্রু সৃষ্টি হয়েছে। আমি আদৌ এধরনের কাজের সাথে যুক্ত না। তারা একাধিক নির্বাচনে ভোটের মাঠে আমার সাথে পরাজিত হয়েছে। আসন্ন নির্বাচন কে সামনে রেখে এখন তারা আবার নতুন করে ষড়যন্ত্রের নীলনকশা আঁকছে। এ ষড়যন্ত্র বাস্তবায়ন করতে তারা আমার সাংবাদিক ভাইদের হাতিয়ার হিসাবে ব্যাবহার করছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা দেশও জাতির বিবেক, সমাজের দর্পন আপনাদের প্রতি আমি শ্রদ্ধাশীল আপনাদের কাছে আমার অনুরোধ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। আপনার কলমের লেখনীর মধ্যে দিয়ে যেনো কোনো নিরীহ মানুষ ভোগান্তির শিকার না হয় সেদিকে সদা জাগ্রত থাকবেন। প্রকাশিত সংবাদটির তীব্র নিন্দা, ও প্রতিবাদ জানাচ্ছি। উদ্দেশ্য প্রণোদিত হয়ে আমার নাম জড়িয়ে সংবাদ পরিবেশন করা হয়েছে। প্রকাশিত সংবাদের সাথে আমার কোন ধরণের সম্পৃক্ততা নেই।
ফজলুর রহমান ফকির
সাধারণ সম্পাদক
ও ইউপি সদস্য ৩নং ওর্য়াড করমজা সাঁথিয়া,পাবনা
হৃদয় হোসাইন
পাবনা


