
প্রকাশিত ২৬,মে,২০২১
নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ:
গত ২৩/০৫/২০২১ তারিখের “দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকায় ৮ম পাতায় এবং দৈনিক দেশ বার্তায় প্রকাশিত”ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে বৃদ্ধের সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ”এই শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সংবাদে উল্লেখিত ব্যাংক কর্মকর্তা আব্দুল মজিদ । আব্দুল মজিদ হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের কদমতলা এলাকার মৃত মনুর উদ্দিন বয়াতির ছেলে। ব্যাংক কর্মকর্তা মজিদের দাবী প্রকাশিত সংবাদটি সম্পূর্ণরূপে ভিত্তিহীন,বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুল তথ্যের ভিত্তিতে সংবাদটি প্রচার করা হয়েছে।
এই ব্যাপারে ভুক্তভোগী কৃষি ব্যাংক কর্মকর্তা আব্দুল মজিদ বলেন, আমি ৬২৩/১ খতিয়ানে ১১৫৬/৩৫৭৫ দাগ নং মোট ৪৪ শতাংশ জায়গা আব্দুল ওহাব আলী খান হইতে ১৯/০৪/২০০৭ তারিখে হরিরামপুর সাব-রেজিস্ট্রি অফিসে সকল নিয়ম মেনে ক্রয় করি। পরবর্তীতে জমিটি ফসল চাষের অনুপোযোগী হাওয়ায় আমি মৎস্য চাষের জন্য পুকুর খনেনর সিদ্ধান্ত নেই ও পুকুর খনন কারীদের সাথে একটি চুক্তিনামার মাধ্যমে খনন কাজটি সম্পন্ন করি। প্রকৃতপক্ষে আমি কোনরকম মাটি বিক্রয়ের বা জোরপূর্বক জমি দখলের সাথে জড়িত নই। এলাকার একটি কুচক্রী মহল আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা তথ্য দিয়ে পত্রিকার প্রতিনিধি কে দিয়ে উক্ত মিথ্যা সংবাদ প্রকাশ করেছে। এলাকায় আমার যথেষ্ট সুনাম রয়েছে।আমি উক্ত প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।


